ইউপি নির্বাচনে ভোট দেবেন ১২ কোটি ৯২ লাখ ভোটার
আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)
বুধবার (২৫ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে এসব তথ্য জানায়।
তিনি জানান, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লক্ষ ২৯ হাজার ৭৪৯ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লক্ষ ৬ হাজার ৫৭৪ জন। মহিলা ভোটার ৬ কোটি ৩৪ লক্ষ ২১ হাজার ৮৭৮ জন।তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১ হাজার ২৯৭ জন।
তিনি আরও বলেন, গত ৩১ আগস্ট ঘোষিত ভোটার সংখ্যার তুলনায় আজ পর্যন্ত ৪ লক্ষ ৫২ হাজার ১০৬ জন ভোটার বেড়েছে। এই ভোটার তালিকা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহৃত হবে।
ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে তিনি বলেন, আগামী ২৯, ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হবে। নিবন্ধিত ৫৫টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।