সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
করোনার মধ্যেই পরমাণু ডুবোজাহাজ নামাল চীন

করোনার মধ্যেই পরমাণু ডুবোজাহাজ নামাল চীন

নিউজ ডেস্ক: করোনা মহামারী ঠেকাতে যখন বিশ্ব হিমশিম খাচ্ছে গোটা বিশ্ব, তখন একটি নতুন কৌশলগত পারমাণবিক শক্তিচালিত ডুবোজাহাজ চালু করল চীন। তবে পরমাণু ডুবোজাহাজ চালু করার বিষয়ে কোনো পূর্ব ঘোষণা দেয়নি দেশটি। বরং চীনের রাষ্ট্রীয় দৈনিক গ্লোবাল টাইমসে প্রসঙ্গক্রমে একে পানিতে নামানোর খবর প্রকাশিত হয়েছে।
চীনা গণমুক্তিফৌজের নৌবাহিনী বা পিএলএএনের প্রতিষ্ঠার ৭১তম বার্ষিকী উদযাপন সংক্রান্ত খবরে এ তথ্য প্রকাশিত হয়। এ খবরে পিএলএএনের নতুন অস্ত্রের তালিকা প্রকাশ করে একে বাহিনীটির সাম্প্রতিক অর্জন হিসেবে তুলে ধরা হয়।

নতুন অস্ত্রের তালিকায়, চীনের  টাইপ ০৫৫ ডেস্ট্রয়ার, চীনে তৈরি প্রথম বিমানবাহী রণতরী, ডুবোজাহাজ বিধ্বংসী নতুন টহল বিমান কেকিউ ২০০-এর পাশাপাশি নতুন পরমাণু ডুবোজাহাজের কথাও উল্লেখ করা হয়। খবরে ডুবোজাহাজের শ্রেণি উল্লেখ করা না হলেও একে কৌশলগত সম্পদ হিসেবে বর্ণনা করা হয়। সাধারণভাবে পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহক ডুবোজাহাজ বা এসএসবিএন বোঝাতে কৌশলগত সম্পদ শব্দ-যুগল ব্যবহার করা হয়। নতুন অস্ত্রের তালিকায় দেখানো হলেও এটি যে চীনের টাইপ ০৯৬এসএসবিএন হিসেবে পরিচিত পরবর্তী প্রজন্মের প্রথম ডুবোজাহাজ নয় সে ব্যাপারে নিশ্চিত মত প্রকাশ করেন অনেক বিশেষজ্ঞ।  পরবর্তী প্রজন্মের এ ডুবোজাহাজ চালু হতে আরও অন্তত ৪ বছর লাগবে বলে ধারণা করা হচ্ছে।  এছাড়া উপগ্রহ থেকে তোলা ছবিতে এখনো নতুন প্রজন্মের চীনা ডুবোজাহাজ ধরা পড়েনি। খবর পার্সটুডে

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com