মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে বন্দুকযুদ্ধে ১৪ মামলার আসামি নিহত

গাজীপুরে বন্দুকযুদ্ধে ১৪ মামলার আসামি নিহত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের পূবাইলের সাতকোয়া এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে অস্ত্র-মাদক ও খুনের ১৪ মামলার আসামি নিহত হয়েছেন।

এসময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, ১১ রাউন্ড গুলি ও ৩ হাজার ৮৪০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত রবিউল ইসলাম রবু (৩২) গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী এলাকার মানিক মিয়ার ছেলে।

র‌্যাব-১ এর এএসপি কামরুজ্জামান জানান, রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে একদল মাদক ব্যবসায়ী পূবাইলের সাতকোয়া এলাকায় মাদক কেনা বেচার জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল সেখানে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ীরা অভিযানের বিষয়টি টের পেয়ে র‌্যাব সদস্যদের ওপর গুলি ছুড়ে। র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে রবিউল ইসলাম রবু গুলিবিদ্ধ হন এবং তার ৫-৬ জন সহযোগী পালিয়ে যান। সন্ত্রাসীদের গুলিতে আহত হন র‌্যাবের সৈনিক কামরুল ইসলাম। পরে ঘটনাস্থল থেকে রবুকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। নিহত রবিউল ইসলাম রবুর বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে ১৪টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ১১ রাউন্ড গুলি এবং ৩ হাজার ৮৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com