শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
নিজের গ্রামেই সমাহিত হলেন সাংবাদিক খোকন

নিজের গ্রামেই সমাহিত হলেন সাংবাদিক খোকন

ভিশন বাংলা ডেস্ক: দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকনের দাফন সম্পন্ন হয়েছে।

আজ বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টার দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার রাজা চাপিতলা গ্রামের ঈদগাসংলগ্ন পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাংবাদিক খোকন। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুর পর তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে।

ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি হুমায়ুন কবীর খোকন এর আগে দৈনিক আমাদের সময়ের হেড অব নিউজ ছিলেন। তিনি মানবজমিনসহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।

খোকনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বিভিন্ন সংগঠন ও ব্যক্তি। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ বহু শুভাকাঙ্খী রেখে গেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com