ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬
ভিশন বাংলা ২৪

বলিউড অভিনেতা ঋষি কাপুর আর নেই

বলিউড অভিনেতা ঋষি কাপুর আর নেই
ডেস্ক নিউজ: বলিউড অভিনেতা ঋষি কাপুর মারা গেছেন। আজ বৃহস্পতিবার মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬৭ বছর। গতকাল বুধবার তাকে মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশনের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিউ ইয়র্কে এক বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারের চিকিত্সা করিয়ে গত বছরের সেপ্টেম্বরে ভারতে ফেরেন বর্ষীয়ান এ অভিনেতা।
২০১৮ সালে ক্যানসারের চিকিৎসায় বেশ কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি। গত বছর সেপ্টেম্বর মাসে ভারতে ফেরেন। কিছুদিন আগে দিল্লিতে দূষণের জন্য ফুসফুসে সংক্রমণ হওয়ায়, মুম্বাইয়ের এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল ঋষি কাপুরকে। সে সময় দিল্লিতে শুটিং করছিলেন ঋষি। তার ভাই রণধীর কাপুর বলেন, ‘এর আগেও ওকে এই হাসপাতালে আনা হয়েছিল। আমিও ভর্তি হয়েছিলাম একবার। ঋষি ভালো হয়ে যাবে। নীতু তার সঙ্গে রয়েছে।’ তবে অভিনেতার শারীরিক অবস্থা এখন কেমন, বা কী হয়েছে সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানায়নি। এদিকে, গতকাল বুধবার মারা গেছেন বলিউডের আরও এক ক্যানসার আক্রান্ত অভিনেতা ইরফান খান। ইরফানের আকস্মিক মৃত্যুতে শোকাহত বলিউড। সেই রেশ কাটতে না কাটতেই চলে গেলেন ঋষি কাপুর।

ভিশন বাংলা ২৪

রোববার, ০৯ আগস্ট ২০২৬

বলিউড অভিনেতা ঋষি কাপুর আর নেই

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত