সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
আগৈলঝাড়ায় সামাজিক দুরত্ব বজায় রেখে মহান মে দিবস পালিত।

আগৈলঝাড়ায় সামাজিক দুরত্ব বজায় রেখে মহান মে দিবস পালিত।

আগৈলঝাড়ায় সামাজিক দুরত্ব বজায় রেখে মহান মে দিবস পালিত।
মোঃ জহিরুল ইসলাম সবুজ. আগৈলঝাড়া:
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে মহান মে দিবস। শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণার উৎস এই দিন। মালিক-শ্রমিক সুসম্পর্ক প্রতিষ্ঠার আর শ্রমিকদের শোষণ-বঞ্চনার অবসান ঘটার স্বপ্ন দেখারও এই দিনটি করোনা ভাইরাসের প্রর্দুভাবের মধ্যেও সামাজিক দুরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত আকারে বরিশালের আগৈলঝাড়ায় পালিত হয়েছে।

গতকাল সকালে উপজেলা সদরে আওয়ামী লীগের কার্যলয়ের সামনে সংক্ষিপ্ত আকারে পালন করেছে আগৈলঝাড়া উপজেলা শ্রমিক লীগ। সকাল ৮টায় সামাজিক দূরত্ব বজায় রেখে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পন। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনিল কুমার বাড়ৈ, উপজেলা শ্রমিক লীগ সভাপতি এ্যাড. আবুল কাশেম সরদার. সাধারন সম্পাদক ছরোয়ার দাড়িয়া।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক নিখিল সমদ্দার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক উজ্জ্বল কুমার লাহেড়ী. শ্রমিক লীগ প্রচার সম্পাদক নুরে আলম পাইক, শ্রমিক লীগ নেতা আনোয়ার পাইক. রুপম দাস. ছলেমন ফকির. সফোর সরদার. জামাল ফকির. অজিৎ হালদার. আলম মিয়া. মোল্লা আসাদুজ্জামান সবুজ প্রমূখ।

উলেখ্য: ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য এবং দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। আজকের দুনিয়ার সবচেয়ে বড় ও অন্যতম উন্নত দেশ আমেরিকার শিকাগো শহরের হে মার্কেট। দানবীয় শ্রমঘন্টার বিরুদ্ধে ৮ ঘন্টা কাজের দাবীতে সেই দিন ল-ল মানুষ ন্যায্য অধিকার আদায়ে সমবেত হয়েছিল শিকাগোর হে মার্কেটে। ১লা মে’র শিকাগো ধর্মঘট শেষ পর্যন্ত রক্ত সংগ্রামে পরিণত হয়।

৪ঠা মে ১৮৮৬ সালে সন্ধ্যাবেলা হালকা বৃষ্টির মধ্যে শিকাগোর হে-মার্কেট নামক এক বাণিজ্যিক এলাকায় শ্রমিকগণ মিছিলের উদ্দেশ্যে জড়ো হন। আগস্ট স্পীজ নামে এক নেতা জড়ো হওয়া শ্রমিকদের উদ্দেশ্যে কিছু কথা বলছিলেন। হঠাৎ দূরে দাড়ানো পুলিশ দলের কাছে এক বোমার বিস্ফোরন ঘটে, এতে এক পুলিশ নিহত হয়। পুলিশবাহিনী তৎনাত শ্রমিকদের উপর অতর্কিতে হামলা শুরু করে যা রায়টের রূপ নেয়। রায়টে শহীদ হয় ১১ জন শ্রমিক। পুলিশ হত্যা মামলায় আগস্ট স্পীজ সহ আটজনকে অভিযুক্ত করে প্রহসনমূলক বিচার করে ১৮৮৭ সালের ১১ নভেম্বর এক প্রহসনমূলক বিচারের পর ১৮৮৭ সালের ১১ই নভেম্বর উন্মুক্ত স্থানে ৬ জনের ফাঁসি কার্যকর করে। লুইস লিং নামে একজন একদিন পূর্বেই কারাভ্যন্তরে আত্মহত্যা করেন, অন্যএকজনের পনের বছরের কারাদন্ড হয়। ফাঁসির মঞ্চে আরোহনের পূর্বে আগস্ট স্পীজ বলেছিলেন, “আজ আমাদের এই নি:শব্দতা, তোমাদের আওয়াজ অপো অধিক শক্তিশালী হবে”।

শেষ পর্যন্ত শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কাজ করার দাবী স্বীকৃতি পায়। আর পহেলা মে বা মে দিবস প্রতিষ্ঠা পায় শ্রমিকদের দাবী আদায়ের দিন হিসেবে, পৃথিবীব্যাপী আজও তা পালিত হচ্ছে। বিশ্বের প্রায় ৮০ টি দেশে এই দিনটিতে সরকারী ছুটি থাকে। শ্রমিকদের জন্য এই দিনটি খুবই তাৎপর্যপূর্ণ ও স্মরণীয় একটি দিন। প্রতি বছর এই দিনে শ্রমিকরা ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সাথে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে তাদের দাবীর পে শ্লোগানে মুখরিত করে তোলে রাজপথ, এভাবেই মহান মে দিবসে শ্রমিক ঐক্য সুদৃঢ় করার প্রয়াস পায় মেহনতি মানুষ।

১৮৮৬ সালে আমোরিকার শিকাগো শহরের হে মার্কেটের দৈনিক আটঘন্টার কাজের দাবীতে শ্রমিকদের এই আন্দোলনের প্রতি শ্রদ্ধা ও সমর্থন জানাতে বাংলাদেশসহ সারা বিশ্ব দিনটিকে শ্রমিক দিবস হিসেবে পালন করলেও খোদ আমেরিকাতে শ্রমিক দিবস পালিত হয় ৫ সেপ্টেম্বর।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com