বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প
কুড়িগ্রামে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মর্মান্তিক মৃত্যু

কুড়িগ্রামে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মর্মান্তিক মৃত্যু

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার, নাজিমখান ইউনিয়নের, সাকিনা মেমোরিয়াল হেলথ সেন্টারের সামনে, ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে, মুন্না (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুন্নার পুরো নাম মো. মুন্না হোসেন। তিনি রংপুর মহানগরের হারাগাছ থানাধীন বাংলাবাজার ঠাকুর দান এলাকার বাসিন্দা। মো. মাহফুজার রহমান এর ছেলে। মুন্না পেশাগতভাবে খালেদ গুল কোম্পানিতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্না মোটরসাইকেলযোগে রাজারহাট থেকে নাজিমখানের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে সাকিনা মেমোরিয়াল হেলথ সেন্টারের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মুন্না নিহত হন। দুর্ঘটনার পর ট্রলি চালক পালিয়ে যায়। তবে ট্রলির মালিক জাহিরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com