শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
আগৈলঝাড়ায় স্বেচ্ছাশ্রমে ধান কাটতে গিয়ে এক জনের মৃত্যু

আগৈলঝাড়ায় স্বেচ্ছাশ্রমে ধান কাটতে গিয়ে এক জনের মৃত্যু

মোঃ জহিরুল ইসলাম সবুজ. আগৈলঝাড়া: চলতি বারো মৌসুমে ফসলের বাম্পার ফলন হলেও করোনা ভাইরাস মোকাবেলায় লকডাউনের কারণে প্রতিবছরের ন্যায় এবছর উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে আসতে পারেনি ধান কাটা শ্রমিক। ফলে শ্রমিক সংকটে পরে কৃষকরা পাকা ফসল ঘরে তুলতে না পারায় এলাকার বরিশালের আগৈলঝাড়া উপজেলার যুবকরা স্বেচ্ছাশ্রমে ধান কেটে দেয়া শুরু করে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার রত্নপুর ইউনিয়নের ঐচারমাঠ গ্রামের আদিত্য লাল হালদারের মেঝ ছেলে সমাজসেবী ভবতোষ হালদার একটি সিএন্ডএফ ফার্মে কাজ করতেন। লকডাউন শুরু হলে বাড়ি চলে আসেন। এসেই কিভাবে লোকজনের সহায়তা করা যায় তাই নিয়ে এলাকার যুবকদের সাথে আলাপ আলোচনা করতেন। পরে যুবকদের নিয়ে স্বেচ্ছাশ্রমে ধান কেটে দেয়ার সিদ্ধান্ত নেন। তারই ধারাবাহিকতায় গত সোমবার বাড়ির পাশের এক কৃষকের ক্ষেতে স্বেচ্ছাসেবক নিয়ে ধান কাটতে যায়। ধান কাটার সময় দুপুরে ধানক্ষেতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ভবতোষ হালদার। সাথে থাকা স্বেচ্ছাসেবকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে সোমবার বিকেলে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় তিনি বাবা, মা, স্ত্রী, ১ মেয়ে, ১ ছেলে রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com