সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
ভারতে কারখানায় গ্যাস লিক, নিহত ৮, আহত ৫০০০

ভারতে কারখানায় গ্যাস লিক, নিহত ৮, আহত ৫০০০

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিশাখাপত্তমে একটি রাসায়নিক কারখানায় গ্যাস লিক হয়েছে। এতে আক্রান্ত হয়ে কমপক্ষে ৮ জন নিহত ও কমপক্ষে ৫০০০ মানুষ আহত হয়েছে। আজ খুব সকালে এ ঘটনা ঘটে ভাইজাগে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। রিপোর্ট বলছে, গত রাত ৩টার সময় নাউডুথোটা এলাকার কাছে আরআর ভেঙ্কাটাপুরামে অবস্থিত এলপি পলিমারস কারখানায় ওই গ্যাস লিক হয়। এতে সেখানে ৩ কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় মারাত্মক এক পীড়া সৃষ্টি হয়। অনেক মানুষকে দেখা যায় রাস্তার ওপর অচেতন হয়ে পড়ে আছেন। অনেককে দেখা যায়, তীব্র শ্বাসকষ্টে ভুগছেন।

বহু মানুষ অভিযোগ করেছেন তাদের শরীরে ফোস্কা পড়েছে। চোখ জ¦ালাপোড়া করছে। বিষয়টি প্রকাশ হতেই স্থানীয় পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে এবং লোকজনকে উদ্ধার তৎপরতা শুরু করে। তবে ঘটনার প্রকৃত কারণ কি তা স্পষ্ট জানা যায় নি।
ওদিকে ভাইজাগের জেলা কালেক্টর ভি বিনয় চাদ ছুটে গেছেন ঘটনাস্থলে এবং তিনি পরিস্থিতির ওপর নজর রাখছেন। বলেছেন, দু’ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। যারা শ্বাসকষ্টে ভুগছেন তাদেরকে অক্সিজেন দেয়া হচ্ছে। এলাকায় মোতায়েন করা হয়েছে এনডিআরএফ এবং এসডিআরএফের টিম। তারা সেখানে উদ্ধার অভিযান শুরু করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে যাওয়ার কথা রয়েছে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগমোহন রেড্ডির।

১৯৬১ সালে হিন্দুস্তান পলিমার নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ১৯৯৭ সালে কিনে নেয় দক্ষিণ কোরিয়ার এলজি কেমিক্যাল। কারখানাটিতে মূলত খেলনা বা অন্যান্য সামগ্রী তৈরিতে ব্যবহৃত পলিস্টারিন তৈরি হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com