শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীর ঢল

শিমুলিয়া ঘাটে ঢাকামুখী যাত্রীর ঢল

নিজস্ব প্রতিবেদক: শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে আজ শনিবারও ঢাকামুখী যাত্রীর চাপ অব্যাহত রয়েছে। তবে আজ ফেরি সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যাত্রীদের গাদাগাদি কিছুটা কমেছে। তারপরেও ঢাকামুখী যাত্রীর ঢল যেন থামছে না।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, শনিবার সকাল থেকেই শিমুলিয়া ঘাটে আসছে ঢাকামুখী শত শত যাত্রী। তবে আজ ফেরির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ফেরিতে যাত্রীদের ঘেষাঘেষির অবস্থা কম হলেও ঢাকামুখী যাত্রীর সংখ্যা কোন মতেই কম নয়। কারণ বিগত কিছু দিনে ফেরির সংখ্যা ছিল কম।

অনেকক্ষণ পর পর ফেরি ছাড়তো, তাই এক সাথে অনেক যাত্রী জড়ো হয়ে যেত। কিন্তু আজ ফেরির সংখ্য বৃদ্ধি পাওয়ায় ফেরি চলছে ঘন ঘন। যাত্রীদেরও কাঁঠালবাড়ি ঘাটে বসে থাকতে হচ্ছেন না। ফেরি পেয়ে তারা চলে আসছে শিমুলিয়া ঘাটে। এখানে এসে তারা প্রতিদিনকার মত নাসিমন করিমন, অটোরিক্সা, অফ লাইনের উবারের মোটরসাইকেল ও গাড়িসহ নানা ধরণের লোকাল যানবাহনে ভেঙে ভেঙে তারা ঢাকা ও আশেপাশের জেলাগুলোতে ফিরতে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটস্থ এজিএম শো. শফিকুল ইসলাম জানিয়েছেন, শনিবার থেকে ১২টি ফেরি চলাচল করছে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে। তবে ঢাকামুখী যাত্রীদের চাপ অব্যাহত আছে। ফেরি সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যাত্রীরা সাথে সাথে ফেরি পেয়ে যাওয়ায় গেদারিং কমেছে। তাই ফেরিতে যাত্রীর সংখ্যা কিছুটা কম মনে হলেও আসলে ঢাকামুখী মানুষের ঢল কমেনি। তাছাড়া শুক্রবার ঝড়ের কারণে বেশ কিছু গাড়ি আটকা পড়েছে কাঁঠালবাড়ি ঘাটে। তাই ফেরি চলচলও বাড়িয়ে দেয়া হয়েছে। কিন্তু শিমুলিয়া থেকে দক্ষিণবঙ্গগামী তেমন কোন গাড়িও নেই। নেই তেমন কোন মানুষের চলাচল। ফেরিগুলোকে শিমুলিয়া থেকে এক প্রকার খালিই চালিয়ে যেতে হচ্ছে কাঁঠালিবাড়ি ঘাটে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com