সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
সৌদি আরবে ঈদের ৫ দিন ছুটিতে ২৪ ঘণ্টাই কারফিউ

সৌদি আরবে ঈদের ৫ দিন ছুটিতে ২৪ ঘণ্টাই কারফিউ

ভিশন বাংলা ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের ৫ দিন ছুটির সময়ে দেশজুড়ে ২৪ ঘণ্টার কারফিউ জারি করেছে সৌদি আরব। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই কারফিউ ২৩ মে থেকে ২৭ মে পর্যন্ত জারি থাকবে। এর আগ পর্যন্ত শুধু মক্কা ব্যতিত অন্যান্য অঞ্চেল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাণিজ্যিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা থাকবে। মক্কাতে ২৪ ঘণ্টার কারফিউ জারি রয়েছে।

এর আগে সৌদি আরবের বেশিরভাগ অঞ্চল ও শহরে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছিল। তবে রমজানের শুরুতে তা শিথিল করা হয়। তবে করোনাভাইরাসের বেশি প্রাদুর্ভাব থাকা এলাকাগুলোতে লকডাউন শিথিল করা হয়নি।

সৌদি আরবে এখন পর্যন্ত ৪২ হাজার ৯২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৬৪ জনের। ছয় সদস্যের গাল্ফ কোঅপারেশ কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭ হাজার এবং মৃত্যু হয়েছে ৫৮২ জনের।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com