শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩শ পরিবারকে খাদ্য সামগ্রী পৌছে দিলেন মোংলা নৌ-বাহিনী

বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩শ পরিবারকে খাদ্য সামগ্রী পৌছে দিলেন মোংলা নৌ-বাহিনী

মোংলা প্রতিনিধি: মোংলা বন্দর সংলগ্ন উপকুলীয় অঞ্চলে করেনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌছে দিলেন মোংলা নৌ-বাহিনীর সদস্যরা। মঙ্গলবার দুপুরে মোংলা উপজেলার দ্বিগরাজ ও বাজুয়া এলাকায় ৩শতাধিক গরিব ও অসহায় পরিবারের হাতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রাপ্ত এ সকল খাদ্য সামগ্রী কর্মহীন মানুষের কাছে বিতরন করা হয়েছে। এ খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আটা, ছোলা, তেল, সুজি, লবন ও বিস্কুট। দেশব্যাপি মরন ঘাতক করোনা ভাইরাস সংক্রোমন ঠেকাতে এবং বর্তমান লকডাউন পরিস্থিতিতে মোংলা ও তার আশপাশ এলাকাগুলোতে কমান্ডার খুলনা নেভাল এরিয়া এর তত্বাবধানে সেদিন থেকেই অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ত্রান তৎপরতা চালিয়ে আসছিল।

এছাড়া দীর্ঘদিন থেকেই দক্ষিনাঞ্চলে অসহায় মানুষের পাশে সর্বক্ষনিক নৌবাহিনী কাজ করছে আর মঙ্গলবারের ত্রান তৎপরতাও তারই একটি অংশ। এ খাদ্য সামগ্রী বিতরনকালে লে. কমান্ডার তানভির খানঁ, লে. কমান্ডার রাইস উদ্দিন ও কমান্ডার মোস্তফা কালামসহ পদস্থকর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com