সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
করোনায় অস্থির ব্রাজিল, নতুন স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ

করোনায় অস্থির ব্রাজিল, নতুন স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: সারাবিশ্ব জুড়ে চলছে করোনার প্রকোপ। এরই মধ্যে করোনার হটস্পট হয়ে উঠেছে ব্রাজিল। আর এই সংকটজনক পরিস্থিতিতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী নেলসন টেইক। শুক্রবার পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি।

দায়িত্ব গ্রহণের ১ মাস না পার হতেই পদত্যাগ করলেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী। করোনাভাইরাস সংকট মোকামেলা নিয়ে প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর সঙ্গে মতবিরোধের জের ধরে পদত্যাগ করেছেন নেলসন টেইক। গেল ১৬ এপ্রিলে করোনাভাইরাস মোকাবেলা নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে মতবিরোধের জেরে বরখাস্ত হন স্বাস্থ্যমন্ত্রী লুইস হেনরিক মেনদেতা। এরপরই দায়িত্ব নিয়েছিলেন নেলসন টেইক। এবার তিনিও ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সোক্লোরোকুইন ব্যবহারের আপত্তি জানালে প্রেসিডেন্টের সাথে তার বিরোধ শুরু হয়। এ নিয়ে ব্রাজিলে পর পর দুই স্বাস্থ্যমন্ত্রীকে দায়িত্ব থেকে সরে দাঁড়াতে হল।

শুরু থেকেই করোনাকে হালকা করে দেখছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বলসোনারো। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২০ হাজার ৯৯১ জন এবং মারা গেছে ১৪ হাজার ৯৬২ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com