সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
ব্রাজিলে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ হাজারের বেশি, মৃত্যু ১১৭৯

ব্রাজিলে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ হাজারের বেশি, মৃত্যু ১১৭৯

নিউজ ডেস্ক: একদিনেই আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে ব্রাজিলে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ১৭ হাজারের বেশি মানুষ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, একদিনেই সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১ হাজার ১৭৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৭ হাজার ৯৭১ জন। অপরদিকে, দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ১৭ হাজার ৪০৮ জন। এখন পর্যন্ত ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৭১ হাজার ৬২৮ জন।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, দেশটিতে এখন পর্যন্ত ২ লাখ ৭১ হাজার ৮৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ১৭ হাজার ৯৮৩ জন।

ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ লাখ ৬ হাজার ৭৯৪ জন। দেশটিতে করোনার অ্যাক্টিভ কেস ১ লাখ ৪৭ হাজার ১০৮টি। অপরদিকে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com