সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
জরুরি ভিত্তিতে সৌদি আরব থেকে ২ হাজার কোটি টাকার জ্বালানি কিনছে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশ হবে এবার রোগমুক্ত: আমান উল্লাহ আমান দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী
আবার ‘অদৃশ্য’ হয়ে গেলেন কিম জং উন

আবার ‘অদৃশ্য’ হয়ে গেলেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে এক রহস্যের নাম উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন। সবশেষ আলোচনায় এসেছিলেন প্রায় তিন সপ্তাহ ধরে জনসম্মুখে না এসে। সে সময় তিনি হার্ট অ্যাটাক অথবা করোনায় মারা গেছেন বলে গুজবও ছড়িয়ে পড়ে। সব গুজবকে উড়িয়ে পয়লা মে প্রায় ২০ দিন পর জনসম্মুখে আসেন তিনি। সেদিন রাজধানী পিয়ংইয়ংয়ের কাছে সানচিয়নে একটি সার কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হন কিম।

তবে এর পর থেকে আবারো নিখোঁজ হয়েছেন রহস্যময় এই নেতা। দক্ষিণ কোরিয়ার সরকার আজ শুক্রবার প্রকাশ করেছে, উত্তর কোরিয়ার নেতা তিন সপ্তাহ ধরে জনসমক্ষে উপস্থিত হননি। সিউল কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা এটাকে অস্বাভাবিক বলে মনে করছেন।

দক্ষিণ কোরীয় সরকারের একজন মুখপাত্র ইয়ো সাং-কি অবশ্য স্মরণ করিয়ে দিয়েছেন যে, এর আগে জানুয়ারিতেও কিমকে ২১ দিনের জন্য জনসমক্ষে দেখা যায়নি। তবে তাঁর দীর্ঘতম অনুপস্থিতি ২০১৪ সালে। সে সময় তিনি ৪০ দিনের জন্য নিখোঁজ হয়েছিলেন। এ সময় তার গোড়ালিতে একটি অস্ত্রপচার করা হয় বলে জানিয়েছিল সিউল।

দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি গণমাধ্যমের মতে, কিম তার বোন কিম ইয়ো-জংয়ের সাথে ওনসানে রয়েছেন। কেউ কেউ মনে করছেন কিমের অনুপস্থিতিতে তাঁর বোন সরকারের নেতৃত্ব দেবেন। অনেকের ধারণা, পিয়ংইয়ং নেতা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে রাজধানী থেকে সরে এসেছেন।

উল্লেখ্য, অত্যধিক ধূমপান, স্থূলতা-সহ বেশ কিছু সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই ভুগছিলেন কিম জং উন। তার উপর ছিল মাত্রাতিরিক্ত কাজের চাপ। এর জেরেই হৃদযন্ত্রে অস্ত্রোপচার এবং তারপর থেকেই গুরুতর অসুস্থ কিম জং উন। কিম মারা গেছেন বলেও গুজব ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে জল্পনা-আলোচনা চলে। কোনো কোনো প্রতিবেদনে তার মৃত্যুর আশঙ্কাও করা হয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার সরকারি কর্মকর্তারা বারবারই বলছেন, কিম বেঁচে আছেন, ভালো আছেন।

সূত্র- এশিয়ান নিউজ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com