শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
চাঁদপুরের ৫০ গ্রামে আজ ঈদ

চাঁদপুরের ৫০ গ্রামে আজ ঈদ

নিজস্ব প্রতিবেদক: প্রতি বছরের মতো এবারও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৫০টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সে অনুযায়ী আগামীকাল রোববার (২৪ মে) সেখানে ঈদুল আযহা পালিত হবে। জেলার হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের অনুসারীরা জানায়, এ উপলক্ষে সাদ্রা সিনিয়র মাদ্রাসা মাঠ, প্রতাপপুর ঈদগাহ, দক্ষিণ বলাখাল ঈদগাহ, পাশের ফরিদগঞ্জের বদরপুর ঈদগাহ, টোরা মুন্সিরহাট জামে মসজিদ, উঠতলী ঈদগাহ, উভারামপুর পাটোয়ারী বাড়ি জামে মসজিদসহ ২৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে সাড়ে ৮টার মধ্যে এসব স্থানে ঈদের নামাজের জামাতগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই মতের অনুসারী উভারামপুর গ্রামের কামরুল পাটোয়ারী জানান, করোনা ভাইরাস পরিস্থিতির কারণে শারীরিক দূরত্ব বজায় রেখেই মুসল্লিরা ঈদের নামাজ আদায় করবেন। টোরা মুন্সিরহাটের মামুন মুন্সি জানান, এবার বিদ্যমান পরিস্থিতিতে ঈদের নামাজের জামাত কীভাবে হবে। তা বাস্তবায়নের জন্য মুসল্লিদের নিয়ে আলোচনা করা হয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) বিগত ১৯২৮ সাল থেকে এ জেলার বেশ কয়েকটি গ্রামে তার অনুসারীদের নিয়ে চন্দ্র মাস হিসেব করে এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এভাবে আগাম রোজা এবং দুটি ঈদ পালনের প্রচলন চালু করেন। সেই থেকে তার অনুসারীরা এ ধারা অব্যাহত রেখেছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com