মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরান যুদ্ধের সমাপ্তি বিষয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদ গ্রেপ্তার নীলফামারীর লক্ষীচাপ ইউনিয়নে বিএনপি অফিসের টাকা আত্মসাতের অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক আ. ওহাবের বিরুদ্ধে ক্ষোভ রমজানের গুরুত্ব তুলে ধরে এতিম হাফেজদের মাঝে কোরআন শরীফ ও ঈদবস্ত্র বিতরণ জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সামাজিক অবক্ষয় রোধে পরিবার, সমাজ ও পুলিশের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব ‘এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে’ ঈদে টানা ১২ দিন ছুটি কাটানোর সুযোগ, মিলবে যেভাবে আলোর ছোঁয়ার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
করোনা রোগী ১১ দিন পর কাউকে আক্রান্ত করে না

করোনা রোগী ১১ দিন পর কাউকে আক্রান্ত করে না

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ১১ দিন পর রোগীরা আর অন্য কাউকে আক্রান্ত করতে পারে না। এমনকি নিজেরা পজিটিভ থাকলেও তখন আর অন্যদের সংক্রমিত হওয়ার ভয় থাকে না। সিঙ্গাপুরের সংক্রমণ বিশেষজ্ঞরা নতুন এ গবেষণায় এ ফল পেয়েছেন।

সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকটিয়াস ডিজিস এবং অ্যাকাডেমি অব মেডিসিন যৌথ ওই গবেষণা করেছে। গবেষকরা বলছেন, অসুস্থ হওয়ার ১১ দিন পর আর কেউ অন্যদের আক্রান্ত করতে পারে না।

সিঙ্গাপুরে ৭৩ জন করোনা রোগীর ওপর পর্যবেক্ষণের পর এ ফল পেয়েছেন গবেষকরা। আর এই ফলের ভিত্তিতে সে দেশে করোনা রোগীদের চিকিৎসা এবং ছাড়পত্র দেওয়া হতে পারে।

বর্তমানে সে দেশে করোনা রোগী পরের পরীক্ষায় নেগেটিভ হওয়ার চেয়ে তিনি অন্যদের আক্রান্ত করতে পারেন কিনা, সে ব্যাপারে গুরুত্ব দেওয়া হচ্ছে।

সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় গবেষণাটি মূল্যায়ন করার কথা। সে দেশে এখন পর্যন্ত ৩১ হাজার ৬৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এবং মারা গেছে ২৩ জন।

সূত্র : ব্লুমবার্গ

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com