মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

শিরোনাম :
নরসিংদী জেলা হাসপাতালে ডিবির ঝটিকা অভিযান: দালাল চক্রের ৪ সদস্য আটক, কারাদণ্ড ও জরিমানা শিক্ষার্থীদের ব্যাংক গ্যারান্টির সাপোর্টে ১০ লাখ টাকার ঋণ দেওয়ার নির্দেশ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে পিরোজপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঈদে উপচে পড়া ভিড়ে মুখর নরসিংদীর ড্রিম হলিডে পার্ক বগুড়ায়‘সাংবাদিকতার একাল-সেকাল’ শীর্ষক আলোচনা সভা ২০ বছরের প্রবাস সংগ্রাম—আজ কোটিপতি, তবু হৃদয় জুড়ে মানুষের জন্য ভালোবাসা পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন
এবার করোনায় প্রাণ দিলেন পুলিশ কর্মকর্তা রাজু

এবার করোনায় প্রাণ দিলেন পুলিশ কর্মকর্তা রাজু

ডেস্ক রিপোর্টার: মৃত্যুভয় উপেক্ষা করে করোনায় এবার জীবন দিলেন পুলিশ পরিদর্শক রাজু আহমেদ। তিনি ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে কর্মরত ছিলেন।

আজ রবিবার (২৪ মে) সকাল ১০টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজু আহমেদ। করোনাভাইরাসে সংক্রমিত  (কভিড-১৯) হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

রাজু আহমেদের গ্রামের বাড়ি চাঁদপুরে। তিনি স্ত্রী, এক ছেলে  ও এক মেয়ে রেখে গেছেন। নির্ভীক এই পুলিশ কর্মকর্তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মরহুমের মরদেহ পুলিশের উদ্যোগে তাঁর গ্রামের বাড়ি চাঁদপুরে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাঁকে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত পুলিশের ১৩ জন সদস্য করোনাযুদ্ধে জীবন দিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com