ঢাকা    রোববার, ০৯ আগস্ট ২০২৬
ভিশন বাংলা ২৪

'ঈদে আমরা যেন অন্যের বিপদ ডেকে না আনি'

'ঈদে আমরা যেন অন্যের বিপদ ডেকে না আনি'
নিজস্ব প্রতিবেদক: 'ঈদের আনন্দ করতে গিয়ে আমরা যেন এমন কিছু না করি যা নিজের ও অপরের জন্য বিপদ ডেকে আনতে পারে। নিজে স্বাস্থ্যবিধি মেনে চলি এবং অন্যকেও স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করি।' আজ সোমবার (২৫ মে) ঈদের সকালে বঙ্গভবন থেকে এক ভিডিও বার্তায় বাংলাদেশ টেলিভিশিনের (বিটিভি) মাধ্যমে এসব কথা বলেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। রাষ্ট্রপতি বলেন, 'ঈদের আনন্দ করতে গিয়ে আমরা যেন এমন কিছু না করি যা নিজের ও অপরের জন্য বিপদ ডেকে আনতে পারে। তাই আসুন ঘরে বসেই আমরা ঈদের আনন্দ উপভোগ করি এবং আমাদের চারপাশে যেসব অসহায় মানুষ আছে, তাদের সহায়তায় এগিয়ে আসি। নিজে স্বাস্থ্যবিধি মেনে চলি এবং অন্যকেও স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করি।' চলমান করোনা দুর্যোগের কারণে এবার খোলা ময়দান বা ঈদগাহে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা ছিল সরকারের। ফলে অন্যান্যবারের মতো এবার জাতীয় ঈদগাহে নামাজ পড়তে পারেননি রাষ্ট্রপতি। সকাল সাড়ে ৯টায় বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য এবং 'অতিপ্রয়োজনীয়' কর্মকর্তাদের নিয়ে ঈদের নামাজ পড়েন তিনি। ঈদে বঙ্গভবনে সবধরনের আনুষ্ঠানিকতাও এবার বাদ দেওয়া হয়েছে। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তায় রাষ্ট্রপতি বলেন, 'ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বারতা নিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। দিনটি বড়ই আনন্দের, খুশির।' রাষ্ট্রপতি আরো বলেন, 'ঈদের এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, গ্রামগঞ্জে, সারা বাংলায়, সারা বিশ্বে। কিন্তু এবার এমন একটা সময়ে আমরা ঈদুল ফিতর উদযাপন করছি যখন সারাবিশ্ব করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত। বাংলাদেশেও করোনাভাইরাসের সংক্রমণ ক্রমান্বয়ে বেড়ে চলছে। এ সময়ে করোনা ভাইরাস প্রতিরোধে যথাযথ সামাজিক দায়িত্ব পালন খুবই গুরুত্বপূর্ণ।' কভিড-১৯ ও ঘূর্ণিঝড়ে প্রাণক্ষয়ে 'গভীর শোক' প্রকাশ করে রাষ্ট্রপতি মৃতদের আত্মার মাগফিরাত ও শান্তি এবং আক্রান্ত ও আহতদের আশু আরোগ্য কামনা করেন। তিনি বলেন, 'সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ তাদের সহায়-সম্বল হারিয়ে অনিশ্চয়তার মধ্যে দিনাতিপাত করছে। সরকার ইতোমধ্যে দরিদ্র ও অসহায় মানুষের জন্য জরুরিভিত্তিতে খাদ্য সহায়তা ও নগদ অর্থসহ বিভিন্ন সহায়তা দিয়ে যাচ্ছে।' দুর্যোগের এ সময়ে দেশের বিত্তবান ও স্বচ্ছল ব্যক্তিদেরও সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি।

ভিশন বাংলা ২৪

রোববার, ০৯ আগস্ট ২০২৬

'ঈদে আমরা যেন অন্যের বিপদ ডেকে না আনি'

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত