শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
নীলফামারীতে নতুন করে ৬ র‌্যাবসহ আটজনের করোনা শনাক্ত

নীলফামারীতে নতুন করে ৬ র‌্যাবসহ আটজনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: নীলফামারীতে নতুন করে আরও আটজনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে জেলা সদরে ৬ জন র‌্যাব সদস্য, সৈয়দপুরে একজন স্বাস্থ্যকর্মী ও ডোমারে একজন নারী রয়েছেন। তাদের নমুনা পরীক্ষায় শনাক্তের বিষয়টি সোমবার রাতে জেলা স্বাস্থ্য বিভাগ নিশ্চিত হয়। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯২ জন।

গত ২২ মে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুরের এম.আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেবুল হাসান জানান, সোমবার জেলা সদরে অবস্থিত র‌্যাব-১৩, নীলফামারী ক্যাম্পের করোনা পজেটিভ ৬ সদস্যকে নীলফামারী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে।

র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের কোম্পানী কমাণ্ডার সহকারী পুলিশ সুপার মো. মো. আবুল কালাম আজাদ জানান, গত ২০ মে ক্যাম্পের ৩৪ বছর বয়সী ও ৪৪ বছর বয়সী দুই সদস্যের করোনা সংক্রমণ শনাক্ত হয়। আজ সোমবার আরও ৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। তারা ৩১, ৩৪, ৩৫, ৩৮, ৩৯ ও ৫০ বছর বয়সী সদস্য।

সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুর বাশার জানান, সৈয়দপুর উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত এক  স্বাস্থ্য সহকারীর করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে।

ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম জানান, উপজেলা পশ্চিম বোড়াগাড়ি গ্রামের করোনা সংক্রমিত ওই নারী ঢাকা থেকে এসছেন।

সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বলেন,‘আজ সোমবার সন্ধ্যায় করোনা শনাক্ত হওয়া ৮ জনের মধ্যে জেলা সদরের ৬ জন ও ডোমারের ১ জনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ও সৈয়দপুরের স্বাস্থ্য সহকারীকে সেখানকার স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে।

গত ৭ এপ্রিল থেকে এ পর্যন্ত ৯২ জন শনাক্ত রোগির মধ্যে ২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ২ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com