রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
করোনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র ছড়াচ্ছে, অভিযোগ চীনের

করোনা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র ছড়াচ্ছে, অভিযোগ চীনের

আন্তর্জাতিক ডেস্ক: চীনের পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেছেন, করোনা প্রসঙ্গে ষড়যন্ত্র ছড়িয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এমনকি মিথ্যা ছড়ানোর ব্যাপারেও যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ওয়াই।

তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র রাজনৈতিক ভাইরাস দ্বারা সংক্রমিত হয়েছে। এর ফলে তাদের কিছু রাজনীতিবিদ বারবার চীনকে আক্রমণ করছে।

তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের উচিত সময় নষ্ট না করা এবং মানুষের জীবন নিয়ে না খেলা।

করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে নতুন করে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। এ বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন রয়েছে। মহামারি মোকাবেলা নিয়ে তিনি ব্যাপকহারে সমালোচিত হয়েছেন। ট্রাম্প মনে করেন, করোনাভাইরাস চীন ছড়িয়ে দিয়েছে।

কিন্তু গতকালই চীনের উহান গবেষণাগারের পরিচালক সাফ জানিয়ে দিয়েছেন, গবেষণাগার থেকে ভাইরাস ছড়ানোর বিষয়টি গুজব। মহামারি নিয়ে রাজনীতি না করারও আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র : বিবিসি

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com