সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর শরীরে করোনা শনাক্ত

সাবেক স্বাস্থ্যমন্ত্রীর শরীরে করোনা শনাক্ত

ভিশন বাংলা ডেস্ক: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের শরীরে করোনা ধরা পড়েছে।

সোমবার (০১ জুন) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মোহাম্মদ নাসিমের রাতে রিপোর্ট পাওয়া গেছে। তাতে করোনা পজিটিভ এসেছে। এমনকি মোহাম্মদ নাসিমের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ও আমাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১ জুন) সকালে করোনার উপসর্গ নিয়ে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন তিনি।

তার শারীরিক অবস্থার কথা প্রধানমন্ত্রীকে জানানোর পর তিনি তাকে রাতের মধ্যেই সিএমএইচে নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান বিপ্লব বড়ুয়া।

এদিকে অপর একটি সূত্র জানায়, মোহাম্মদ নাসিমের স্ত্রী ও তার গৃহকর্মী করোনা আক্রান্ত হয়েছিলেন। তারা এখন সুস্থ হয়ে বাসায় অবস্থান করছেন। এরপরই মোহাম্মদ নাসিমের করোনার উপসর্গ দেখা দেয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com