শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ন্যাশনাল ব্যাংকের চুরি যাওয়া ৬০ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ৪

ন্যাশনাল ব্যাংকের চুরি যাওয়া ৬০ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার ইসলামপুর শাখার ন্যাশনাল ব্যাংক থেকে চুরি হওয়া ৮০ লাখ টাকার মধ্যে ৬০ লাখ টাকা উদ্ধার ও দুটি বিদেশি অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- হান্নান ওরফে রবিন ওরফে রফিকুল ইসলাম (৫০), মো. মোস্তাফা (৫২), মো. বাবুল মিয়া (৫৫) ও পারভীন (৩১)।গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার রাজীব আল মাসউদ বলেন, চুরি যাওয়া ৮০ লাখ টাকার মধ্যে বাকি টাকা উদ্ধারের জন্য অভিযান চলছে।গত ১০ মে পুরান ঢাকার ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন শাখা থেকে টাকা সংগ্রহ করে মতিঝিলে ফিরছিল ন্যাশনাল ব্যাংকের একটি গাড়ি। চালকের পাশাপাশি একজন কর্মকর্তা এবং দুজন নিরাপত্তাকর্মী ছিলেন ওই গাড়িতে। পুরান ঢাকার বাবুবাজার আসার পর গাড়ির একজন নিরাপত্তাকর্মী দেখতে পান ৮০ লাখ টাকার একটি ব্যাগ গাড়িতে নেই। ওই ঘটনায় ন্যাশনাল ব্যাংকের এক কর্মকর্তা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। ওই গাড়িতে থাকা চারজনকে গ্রেফতার করে পুলিশ জিজ্ঞাসাবাদ করলেও তাদের কাছ থেকে তেমন কোনো তথ্য পায়নি। পরে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ সড়কের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ থেকে তথ্য সংগ্রহ করে চারজনকে গ্রেফতার করে বলে তদন্তকারীরা জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com