শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
করোনায় খাদ্য কর্মকর্তার মৃত্যু, খাদ্যমন্ত্রীর শোক

করোনায় খাদ্য কর্মকর্তার মৃত্যু, খাদ্যমন্ত্রীর শোক

বিসিএস খাদ্য ক্যাডারের ১৮তম ব্যাচের ক্যাডার কর্মকর্তা উৎপল হাসান আর নেই। তিনি ঢাকা রেশনিং-এর প্রধান নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন। গত সোমবার রাতে করোনা আক্রান্ত অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৩ বছর। উৎপল হাসান ঢাকায় আজিমপুর কলোনীর বাসিন্দা ছিলেন।

উৎপল হাসানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শোকবার্তায় মন্ত্রী বলেন, তার মৃত্যুতে খাদ্য বিভাগ একজন সৎ, অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা হারালো। উৎপল হাসানের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জানান মন্ত্রী।

গত মঙ্গলবার সকালে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে তার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে  বিসিএস ফুড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিসিএস ফুড অ্যাসোসিয়েশনের শোকবার্তায় বলা হয়েছে, তার করোনা শনাক্ত হয়েছিল। পাশাপাশি শারীরিক আরো কিছু জটিলতায় ভুগছিলেন উৎপল। তার দীর্ঘ কর্মজীবনের কথা খাদ্য অধিদপ্তর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণে রাখবে। সংগঠনের পক্ষ থেকে মৃতের পরিবারের প্রতিও সহমর্মিতা প্রকাশ করা হয়েছে।

খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, উৎপল হাসান বেশিরভাগের কাছে উৎপল কুমার সাহা হিসেবে পরিচিত হলেও তিনি একজন মুসলিম ছিলেন। মুসলিম রীতি অনুযায়ী তার জানাজার নামাজ ও দাফন হয়েছে। ময়মনসিংহ শহরে জন্মগ্রহণকারী উৎপল কুমার সাহা একসময় ইসলাম ধর্ম গ্রহণ করে উৎপল হাসান নাম নেন। তার স্ত্রী নাসিমা পারভীন একই ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে কর্মরত আছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com