রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বিক্ষোভ দমনে যুক্তরাষ্ট্রে সেনা মোতায়েন

বিক্ষোভ দমনে যুক্তরাষ্ট্রে সেনা মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক: পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে চলমান বিক্ষোভ দমনে সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটন ও নিউইয়র্কে কারফিউ জারি। দাঙ্গা দমনে সব ধরনের প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে সেনাবাহিনী। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, এরই মধ্যে ৭০০ সেনা মোতায়েন করা হয়েছে এবং আরী ১৪০০ সেনা যে কোনো মুহূর্তে মাঠ নামতে প্রস্তুত। একদিন আগেই, বিক্ষোভ দমনে সেনাবাহিনী নামানোর হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এ ছাড়া নিউইয়র্কের স্থানীয় গণমাধ্যমগুলো শহরের আকাশে সামরিক হেলিকপ্টার চক্কর দেয়ার খবর দিয়েছে।  এদিকে, দেশটির ২৬টি অঙ্গরাজ্যে জারি করা কারফিউর আরো কঠোর করেছে প্রশাসন। নতুন করে কারফিউ জারি করা হয়েছে নিউইয়র্ক ও ওয়াশিংটন শহরে। তবে কারফিউ অমান্য করেই অষ্টম দিনের মতো চলছে বিক্ষোভ। অন্যদিকে, নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের নিজ শহর হিউস্টনে পরিবারের সদস্যসহ হাজার হাজার বিক্ষোভকারী সমাবেশ করেছে। ফ্লয়েডের স্বজনরা তার হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com