রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
করোনার নতুন মৃত্যুপুরী পেরু!

করোনার নতুন মৃত্যুপুরী পেরু!

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে লাতিন আমেরিকা। ব্রাজিল, পেরু, চিলি, মেক্সিকোর মতো দেশগুলোতে আক্রান্ত ও মৃত্যু হু হু করে বাড়ছেই। এখন পর্যন্ত করোনায় লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু দেখেছে ব্রাজিল। এরপরেই রয়েছে পেরু।

দেশটিতে ইতোমধ্যেই করোনায় মৃত্যু ৫ হাজার ছাড়িয়ে গেছে। পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৫ হাজার ৩১ জন। পেরুতে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ১৩৭ জন। অপরদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪ হাজার ২৮৪ জন। ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, পেরুতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৮৩ হাজার ১৯৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৭৬ হাজার ২২৮ জন। দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ১ লাখ ১ হাজার ৯৩৯। এছাড়া ১ হাজার ৫ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com