মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

ভিশন বাংলা ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শনিবার গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ গণমাধ্যমকে  ৭৯ বছর বয়সী ডা. জাফরুল্লাহর স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে জানিয়েছেন, বর্তমানে তাঁর শ্বাসকষ্ট আছে। তবে শুক্রবারের মতো বেশি শ্বাসকষ্ট নেই। অক্সিজেন দেওয়া হচ্ছে কম পরিমাণে।

গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফিজ ও অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে ডা. জাফরুল্লাহ চৌধুরীর চিকিৎসা চলছে। তাঁর স্ত্রী ও ছেলেও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, গত ২৫ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষাতেই তার করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) পিসিআর পরীক্ষাতেও তার করোনাভাইরাস শনাক্ত হয়। গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com