রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
করোনা আক্রান্তের সংখ্যায় ইতালিকে ছাড়া ভারত

করোনা আক্রান্তের সংখ্যায় ইতালিকে ছাড়া ভারত

ডেস্ক রিপোর্ট: করোনাভাইরাসে টানা তৃতীয় দিন ৯ হাজারের বেশি আক্রান্ত হলো ভারতে। তাতে বিশ্বে আক্রান্তের সংখ্যায় ইতালিকে পেছনে ফেলল ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, শুক্রবার একদিনে ৯ হাজার ৮৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে।ভারতে মোট আক্রান্তে সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৬৫৭ জন। আর ইতালিতে মোট কোভিড-১৯ রোগ হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৫৩১ জনের। ইউরোপের দেশটিকে ছাড়িয়ে বিশ্বে আক্রান্তের সংখ্যায় ষষ্ঠ স্থানে জায়গা করে নিলো ভারত। এই তালিকায় তাদের উপরে আছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, যুক্তরাজ্য ও স্পেন।

মাত্র এক সপ্তাহ আগে আক্রান্তের সংখ্যায় চীনকে টপকে নবম স্থানে উঠেছিল ভারত। এরপর কদিনের মধ্যে জার্মানি ও ফ্রান্সকে পেছনে ফেলে সাতে জায়গা করে তারা। এবার তারা ছাড়িয়ে গেল ইতালিকে।জনস হপকিন্স বলছে, দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে রেকর্ড ২৯৪ জনের। তাতে মৃত্যু ছাড়িয়েছে সাড়ে ৬ হাজার। ভারতে করোনায় মোট মৃত্যু ৬ হাজার ৬৪২ জনের।সবচেয়ে খারাপ অবস্থা মহরাষ্ট্রের, সেখানে ৮০ হাজার ২২৯ জন আক্রান্ত আর মারা গেছেন ২ হাজার ৮৪৯ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com