রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৪ লাখ ছাড়ালো

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৪ লাখ ছাড়ালো

ভিশন বাংলা ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪ লাখ ছাড়ালো। এছাড়া বিশ্বে করোনায় আক্রান্ত ৬৯ লাখের বেশি মানুষ।আজকেও যুক্তরাষ্ট্রে শতাধিক মৃত্যুর পর দেশটিতে প্রাণহানি ১ লাখ ১১ হাজার ছাড়িয়েছে। ব্রিটেনে প্রাণ গেছে ২ শ’র বেশি মানুষের। ফলে দেশটিতে প্রাণহানি ৪০ হাজার ছাড়িয়েছে।

এদিকে রাশিয়ায় মৃত্যু হয়েছে আরও প্রায় ২শ’ মানুষের। ভারতে ভাইরাসে প্রাণ গেছে কমপক্ষে ২৮৬ জনের; ২৪ ঘণ্টায় যা এখন পর্যন্ত সর্বোচ্চ। মোট মৃত্যু ছাড়িয়েছে ছয় হাজার ৬শ’।ইতালিকে ছাড়িয়ে সংক্রমণের দিক থেকে বিশ্বের ষষ্ঠ দেশ এখন ভারত। ৪৪ লাখ টেস্টে মোট পজেটিভ দু’লাখ ৪০ হাজারের মতো মানুষ। লকডাউন শিথিলের পর, প্রতিদিন গড়ে প্রায় ১০ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছেন দেশটিতে। সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে।এদিকে ইরানে দ্বিতীয় দফায় বাড়তে শুরু করেছে করোনার মহামারি। শুরুর ভয়াবহতা কাটিয়ে মাঝে সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও গেল ২০ দিনে ফের তা ঊর্ধ্বমুখী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com