বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

১৬ জুন থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু

১৬ জুন থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু

নিজস্ব প্রতিবেদক: প্রায় ৮৬ দিন বন্ধ থাকার পর আগামী ১৬ জুন থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আপাতত যুক্তরাজ্যের লন্ডন ও কাতারে যাবে ফ্লাইট। তবে কাতারের ভেতরে যাত্রী ঢুকতে পারবে না। অন্য দেশে যাওয়ার ট্রানজিট হিসেবে সেখানকার বিমানবন্দর ব্যবহার করবে কাতার এয়ারওয়েজ।

বৃহস্পতিবার (১১ জুন) এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান বেবিচক চেয়ারম্যান।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক। এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সাথে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com