শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
পৌর পাইকারী কাঁচা সবজি আড়ত নয়াবাজারে পুনঃস্থাপনের দাবিতে সৈয়দপুরে কাফনের কাপড় পড়ে ব্যবসায়ীদের পৌরসভা কার্যালয় ঘেরাও

পৌর পাইকারী কাঁচা সবজি আড়ত নয়াবাজারে পুনঃস্থাপনের দাবিতে সৈয়দপুরে কাফনের কাপড় পড়ে ব্যবসায়ীদের পৌরসভা কার্যালয় ঘেরাও

নীলফামারী প্রতিনিধি:  সৈয়দপুরের সবজি বাজার পুরোনো স্থান নয়াবাজারে পুনঃস্থাপনের দাবীতে পৌরসভা ঘেরাও করেন ব্যবসায়ীরা। এ সময় কাপনের কাপড় পড়ে অবস্থান নেন তারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘন্টাব্যাপী এই কর্মসুচী পালন করেন ব্যবসায়ীরা। পরে মেয়র বরাবর একটি স্মারকলিপি দেন তারা।
ব্যবসায়ীরা জানান, ২৫বছর আগে নয়াবাজারে সবজি আড়তটি প্রতিষ্ঠিত হয়। পাইকারী আড়ত হিসেবে সৈয়দপুরসহ আশপাশের কয়েকটি উপজেলার ব্যবসায়ীরা এখান থেকে সবজি নিয়ে গিয়ে বিক্রি করে থাকেন।করোনা প্রার্দুভাবের কারণে লকডাউন পরিস্থিতিতে সামাজিক দুরত্ব নিশ্চিত করণে নয়াবাজারের এই পাইকারী আড়তটি স্থানান্তরিত করা হয় বাইপাস সড়েকর মিস্ত্রিপাড়া এলাকায়।এরই মধ্যে ৩১মে থেকে পুরোনো স্থানে ব্যবসায়ীক কার্যক্রম শুরু করেন ব্যবসায়ীরা।
গত ১০জুন পৌরসভা থেকে নতুন ঘোষণায় অস্থায়ী মার্কেটে ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনার জন্য প্রচারণা চালানো হলে ক্ষিপ্ত হয়ে উঠেন সবজি ব্যবসায়ীরা।সিদ্ধান্ত প্রত্যাহারে কাপনের কাপড় পড়ে পৌরসভা কার্যালয় ঘেরাও করেন তারা।
এ ব্যাপারে পৌরসভা মেয়র আমজাদ হোসেন বলেন, উপজেলা প্রশাসন, পৌর পরিষদ ও সবজি ব্যবসায়ীদের সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের উদ্যোগ গ্রহন করা হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com