রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দোলনা থেকে কবর পর্যন্ত পুলিশ ছাড়া চলবে না : আইজিপি আগৈলঝাড়ায় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ইফতার ও দোয়া মাহফিল ঈশ্বরগঞ্জে উপজেলা ভ্রাম্যমান আদালত কর্তৃক খাদ্য বান্ধব কর্মসুচীর ১৪ বস্তা চাল চাল জব্দ ভোটের কালি মোছার আগেই আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি ইরানের মনোহরদীতে থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হতে পারে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
২০২৪ সালে চাঁদে নভোচারী, নাসা মিশনের দায়িত্বে এক নারী

২০২৪ সালে চাঁদে নভোচারী, নাসা মিশনের দায়িত্বে এক নারী

ভিশন বাংলা ডেস্ক: আগামী ২০২৪ চাঁদে আবার মানুষ পাঠাবে নাসা। এ হিউম্যান স্পেস ফ্লাইট পরিচালনার দায়িত্ব পেলেন একজন নারী। গত মাসে প্রথম বেসরকারি ক্রু ফ্লাইট পরিচালনার দায়িত্বপালনকারী এই নারী পদোন্নতি পেয়ে প্রথম নারী হিসেবে হিউম্যান স্পেস ফ্লাইট পরিচালনার দায়িত্ব পেলেন। নাসার প্রধান জিম ব্রিডেনস্টাইন টুইটারে এক ঘোষণায় জানান, নাসার হিউম্যান এক্সপ্লোরেশন এন্ড অপারেশনস মিশন ডাইরেক্টরেট এর প্রধান হিসেবে ক্যাথি লুডার্সকে মনোনিত করা হয়েছে।

তিনি বলেন, ‘ক্যাথি কমার্শিয়াল ক্রু এবং কমার্শিয়াল কার্গো উভয় মিশন পরিচালনার ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন। ২০২৪ সালে চাঁদে আমাদের নভোচারি পাঠানোর প্রস্তুতির জন্য এইচইও (হায়ার এক্সিকিউটিভ অফিসার) হিসেবে সঠিক ব্যক্তি।’ লুডার্স ১৯৯২ সালে নাসায় যোগ দেন, তিনি গত ৩০ মে স্পেসএক্স এর রকেটের মাধ্যমে দুই নভোচারির আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানোর মিশন তদারকি করেন। এটি ছিল প্রথম মহাকাশে কমার্শিয়াল ক্রু ফ্লাইট। মহাকাশে মানুষ পাঠানোর জন্য একটি নিরাপদ ক্যাপসুল (স্পেস ভ্যাসেল) তৈরিতে নাসার সহযোগী বাণিজ্যিক অংশীদার স্পেসএক্স, বোয়িং ও অন্যান্য কোম্পানির কার্যক্রম তদারকি ও টেস্টিং কার্যক্রম পরিচালনা করবেন লুডার্স।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com