রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

করোনায় বিএনপি’র ৫৬ নেতাকর্মীর মৃত্যু, আক্রান্ত ১২১

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০

ভিশন বাংলা ডেস্ক: করোনাভাইরাসের এই মহামারিতে এখন পর্যন্ত বিএনপির ৫৬ জন নেতাকর্মীর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আক্রান্ত হয়েছেন ১২১ জন নেতাকর্মী। আজ শনিবার (১৩ জুন) সকালে দলের পক্ষ থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশের বিভিন্ন বিভিন্ন বিভাগে মৃত ও আক্রান্ত নেতাকর্মীদের তথ্য তুলে ধরেন তিনি। জানান, রাজশাহী বিভাগে ৫ জন নেতাকর্মী আক্রান্ত হয়েছেন, চট্টগ্রাম বিভাগে আক্রান্ত ২৬ ও মৃত্যু ১২ জন, কুমিল্লা বিভাগে আক্রান্ত ১৯ ও মৃত্যু ১৩ জন, ঢাকা বিভাগে আক্রান্ত ৪১ ও মৃত্যু ২৭ জন, ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ও মৃত্যু ১, খুলনা বিভাগে আক্রান্ত ৭ জন, সিলেট বিভাগে আক্রান্ত ৮ ও মৃত্যু ২, ফরিদপুর বিভাগে আক্রান্ত ১৪ ও মৃত্যু ১।

সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, সরকারের চরম অবহেলা ও দায়িত্বহীন আচরণে বাংলাদেশে কভিড-১৯ ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। সরকারি হিসেবে দেশে মৃত্যু ও আক্রান্ত যে হিসাব দেওয়া হয়েছে তার চেয়ে বেসরকারি বা অন্যান্য সূত্রে আক্রান্ত ও মৃত্যর সংখ্যা কয়েকগুণ বেশি।

তিনি আরো বলেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামতকে উপেক্ষা করে লকডাউনের পরিবর্তে সাধারণ ছুটি ঘোষণা করে জনগণের সঙ্গে তামাশা করা হয়েছে। বর্তমানে স্বাস্থ্যখাতে ভয়াবহ অরাজক পরিস্থিতি বিরাজ করছে। একদিকে দেশজুড়ে চলছে শোকার্ত মানুষের আহাজারি আর অন্যদিকে চলছে করোনার ত্রাণ চুরির মহোৎসব।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com