প্রত্যক্ষদর্শীরা জানান, সত্যপীর ব্রিজ থেকে বাইসাইকেল নিয়ে বাড়ি যাওয়ার সময় দবিরুল ইসলাম (৫৫)কে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই ট্রাকের নিচে পিষ্ট হয়ে দবিরুল ইসলামের মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা দবিরুল ইসলামের মৃতদেহ উদ্ধার করে। মৃত
দবিরুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ জগন্নাথপুর মোল্লার মোড় এলাকার মৃত: সমের আলীর ছেলে।
পরে স্থানীয় জনগণের সাহযোগীতায় ঠাকরগাঁও বলাকা উদ্যান এলাকা থেকে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম জানান, ট্রাকটিকে আটক করা হলেও গাড়ি চালককে আটক করা যায়নি। চালক পালিয়ে গেছে। নিহতের পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।