রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে পোস্টাল ব্যালট ভোট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোট গ্রহণ: জেলা প্রশাসক সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে: তারেক রহমান রাজনৈতিক দলগুলো যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে: প্রেস সচিব সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ায় ফোর্স প্রদর্শন বাংলাদেশি সাংবাদিকদের মিডিয়া অ্যাক্রেডিটেশন পুনর্বিবেচনা করছে আইসিসি প্রধান উপদেষ্টার কাছে জাতীয় কর কাঠামো পুনর্বিন্যাস সংক্রান্ত কমিটির প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে লাঙ্গলের গণজোয়ার, গণসংযোগে জনসমর্থনের স্পষ্ট প্রতিফলন

উন্মুক্ত স্থানে ময়লা ফেলে রাখলে ওয়াসাকে জরিমানা: তাপস

ভিশন বাংলা ২৪ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০

নিজস্ব প্রতিবেদক: নর্দমা থেকে ময়লা-আবর্জনা তুলে উন্মুক্ত স্থানে ফেলে রাখলে ঢাকা ওয়াসাকে জরিমানা করা হবে বলে হুঁশিয়ার করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।আজ রবিবার (২১ জুন) ডিএসসিসির দুটি স্পটে নর্দমা পরিষ্কারকরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এমন হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ঢাকা ওয়াসার কর্মীরা অনেক সময় কাজ শেষে রাস্তায় ময়লা ফেলে রাখে। আপনারা নর্দমা পরিষ্কার করে রাস্তায় আর ময়লা ফেলে রাখতে পারবেন না। তা হলে জরিমানা করা হবে, আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এদিন দক্ষিণ সিটির ২২ নম্বর ওয়ার্ডে মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন নর্দমা পরিষ্কার করা হয়। এ কার্যক্রম বছরব্যাপী চলবে বলে জানান মেয়র তাপস।তিনি বলেন, এ কার্যক্রম স্বল্প সময়ের জন্য নয়, চলমান থাকবে এবং প্রতিটি ওয়ার্ডের সকল নর্দমা মাসে দুবার করে পরিষ্কার করা হবে।সেবা প্রাপ্তি নিশ্চিত করতে জনগণকেও সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোথাও যদি নর্দমা আটকে যায়, যদি উপচে পড়ে কিংবা যদি কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়, তা হলে আপনারা কাউন্সিলরদের মাধ্যমে সিটি করপোরেশনকে জানাবেন। তার পরও যদি সুরাহা না হয়, তা হলে সরাসরি আমাকে জানাবেন।এ সময় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর বদরুল আমিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শরীফ আহমেদ, সচিব আকরামুজ্জামান এবং ২২ ও ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Theme Developed BY ThemesBazar.Com