শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বাউফলে মারা যাওয়া তিন মুক্তিযোদ্ধা ছিলেন করোনা আক্রান্ত

বাউফলে মারা যাওয়া তিন মুক্তিযোদ্ধা ছিলেন করোনা আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজন মুক্তিযোদ্ধা করোনায় আক্রান্ত ছিলেন। আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত ব্যক্তিরা হলেন বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডের শেরে-ই-বাংলা সড়কের বাসিন্ধা মুক্তিযোদ্ধা কাওছার আহম্মেদ দেওয়ান। তিনি গত বৃহস্পতিবার সকালে মারা যান।

অপরজন হলেন পৌরসভার একই ওয়ার্ডের ভিআইপি রোডের বাসিন্ধা মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান শিকদার। তিনিও একই দিন রাত ৯টার দিকে মারা যান। এর আগে গত ১৪ জুন রবিবার সকালে করোনা উপসর্গ নিয়ে দাশপাড়া ইউনিয়নের খেজুর বাড়িয়া গ্রামের বাসিন্ধা মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরে তাঁর নমুনা সংগ্রহ করার ১০ ঘন্টা পরে ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁরও রিপোর্টে কোভিড-১৯ পজেটিভ শনাক্ত হয়েছিল। বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. আখতারুজ্জামান বলেন, মৃতদের নমুনা সংগ্রহ করে পাঠানো হলে গতকাল রবিবার রাত সাড়ে ৯টার দিকে আরটিপিসিআর পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ আসে। মৃত ব্যক্তিদের সান্নিধ্যে যারা এসেছিলেন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com