শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মাশরাফীর অবস্থার অবনতি: হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত

মাশরাফীর অবস্থার অবনতি: হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক: মাশরাফী করোনায় পজিটিভ হয়েছেন শনিবার। গেলো দুই দিন শরীরে জ্বর বাড়েনি। কিন্তু সোমবার (২২ জুন) সকাল থেকেই হঠাৎ করে বেড়েছে বুকে ব্যথা। ব্যথা বাড়ায় মাশরাফীকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।

প্রাথমিক অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) নেয়া কথা থাকলেও, সেখানে সিট খালি না থাকায় অন্য কোন প্রাইভেট হাসপাতালে নেয়া হবে সিদ্ধান্ত হয়েছে। এমনটাই জানিয়েছে অধিনায়কের বন্ধু সৌমেন চন্দ্র বসু। মাশরাফীর এজমার সমস্যা পুরানো। যে কারণে বুকে ব্যথা বেড়েছে। তাই চিকিৎসক পরামর্শ দিয়েছেন টেস্ট করাতে। এই খবর লেখা পর্যন্ত মাশরাফী রাজধানীর হাসপাতালে ভর্তি প্রক্রিয়া চলছে।

এর আগে করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার পর শুক্রবার (২০ জুন) দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাশরাফী। সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি পোস্ট দিয়ে এ দোয়া চেয়েছেন।

সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে দেয়া পোস্টে তিনি লেখেন, “আজকে আমার রেজাল্ট COVID-19 পজিটিভ এসেছে। সবাই আমার জন্যে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি।

আক্রান্ত সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। আমাদের সবাইকে এখন আরো সতর্ক হতে হবে। সবাই ঘর থেকে বিনা প্রয়োজনে বের না হই।

আমি বর্তমানে বাসায় থেকেই চিকিৎসা নিয়ে যাচ্ছি এবং প্রয়োজনীয় বিধি নিষেধ মেনে চলছি।

করোনা নিয়ে আতংক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।”

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com