ঢাকা    সোমবার, ১১ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

স্বাস্থ্য অধিদপ্তরের ৪ পদে রদবদল

স্বাস্থ্য অধিদপ্তরের ৪ পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে অধ্যাপক ডা. মো. ইকবাল কবিরকে। পরবর্তী পদায়নের জন্য তাকে পার-১ অধিশাখায় ন্যস্ত করা হয়েছে। সোমবার (২২ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়। এছাড়া আরেকটি পৃথক প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক, ইনসিটু সহকারী পরিচালক (গবেষণা) ডা. আফরিনা মাহমুদকে চলতি দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠানটির পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) হিসেবে পদায়ন করা হয়েছে। নিটোরের যুগ্ম পরিচালক ডা. মুনশী মো. ছাদুল্লাহকে স্বাস্থ্য অধিদফতরে ওএসডি করে স্বাস্থ্য অধিদফতরের প্ল্যানিং, মনিটরিং ও রিসার্চের লাইন ডিরেক্টর হিসেবে সংযুক্ত করা হয়েছে। আর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) উপ-পরিচালক ডা. তড়িৎ কুমার সাহাকে নিটোরের যুগ্ম পরিচালক পদে পদায়ন করা হয়েছে।

ভিশন বাংলা ২৪

সোমবার, ১১ মে ২০২৬

স্বাস্থ্য অধিদপ্তরের ৪ পদে রদবদল

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২০

featured Image
নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে অধ্যাপক ডা. মো. ইকবাল কবিরকে। পরবর্তী পদায়নের জন্য তাকে পার-১ অধিশাখায় ন্যস্ত করা হয়েছে। সোমবার (২২ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়। এছাড়া আরেকটি পৃথক প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক, ইনসিটু সহকারী পরিচালক (গবেষণা) ডা. আফরিনা মাহমুদকে চলতি দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠানটির পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) হিসেবে পদায়ন করা হয়েছে। নিটোরের যুগ্ম পরিচালক ডা. মুনশী মো. ছাদুল্লাহকে স্বাস্থ্য অধিদফতরে ওএসডি করে স্বাস্থ্য অধিদফতরের প্ল্যানিং, মনিটরিং ও রিসার্চের লাইন ডিরেক্টর হিসেবে সংযুক্ত করা হয়েছে। আর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) উপ-পরিচালক ডা. তড়িৎ কুমার সাহাকে নিটোরের যুগ্ম পরিচালক পদে পদায়ন করা হয়েছে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত