'ওয়েলনেস ফাউন্ডেশন'-এর উদ্যোগে
রাজধানীতে অসহায়- দুঃস্থ ও প্রতিবন্ধীদের খাবার বিতরণ
রাজধানী পল্লবী থানাধীন কালশী এলাকায় আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন 'ওয়েলনেস ফাউন্ডেশন'-এর উদ্যোগে শতাধিক অসহায়, দুস্থ এবং প্রতিবন্ধীদের মাঝে আজ দুপুরে রান্না করা খাবার বিতরণ করা হয় ।
এ সময়ে উপস্থিত ছিলেন ওয়েলনেস ফাউন্ডেশন এর চেয়ারম্যান এম এ হানিফ গাজী, সেক্রেটারি লিটন সরকার, ভাইস চেয়ারম্যান মিলন হাসান, ডিরেক্টর এম জাহিদ কাজী, ডিরেক্টর নিয়াজ মোরশেদ, কোষাধক্ষ আহসান হাবীব, সদস্য মাকসুদুর রহমান সহ ওয়েলনেস ফাউন্ডেশন এর উপদেষ্টা তানভির আহমেদ, বিশেষ উপদেষ্টা আকুল মিয়া সহ আরো ফাউন্ডেশনের একদল স্বেচ্ছাসেবী।
ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারনে কষ্টে থাকা নিম্নবিত্ত ও ভাসমান মানুষের মুখে একবেলা পুষ্টিকর খাবার তুলে দেওয়ার লক্ষ্যেই এই কর্মসূচি পালন করা হয়। ফাউন্ডেশনের সদস্যরা অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে কালশী কবরস্থান ও এর পার্শ্ববর্তী বস্তি এলাকার মানুষের হাতে খাবারের প্যাকেট পৌঁছে দেন।
খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ হানিফ গাজী ভিশন বাংলা ২৪ কে বলেন, ওয়েলনেস ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকেই স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা এবং খাদ্য বিতরণের মতো নানাবিধ মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের অবহেলিত মানুষের উন্নয়নের কাজ করে যাচ্ছে এবং তিনি আরো বলেন বস্তি এলাকায় খেটে খাওয়া অসংখ্য মানুষ ও তাদের পরিবার বিশেষ করে শিশুরা খাবারের কষ্টে আছে। তাদের সহায়তা করার জন্য সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষকে অবশ্যই এগিয়ে আসতে হবে। যার যত ক্ষুদ্র সামর্থ্য থাকুক না কেন, তা নিয়ে সবাই যদি অসহায়দের মাঝে সহায়তা দেয়, তাহলে অসহায় ও গরিব মানুষের মুখে হাসি ফুটবে।