শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
ঠাকুরগাঁওয়ে চিকিৎসার টাকার অভাবে এক নারীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে চিকিৎসার টাকার অভাবে এক নারীর আত্মহত্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি: নিজের চিকিৎসার খরচ জোগাড় করতে না পেরে ঠাকুরগাঁওয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বাসন্তী রাণী (৫৫) নামে এক নারী।
মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার গড়েয়া চোঙ্গাখাতা গ্রামে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই নারী।
নিহত বাসন্তী রাণী একই গ্রামের মৃত চেচারু বর্মনের স্ত্রী। তিনি দির্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় শারিরিক যন্ত্রনায় ভুগছিলেন।
বুধবার দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি তানভিরুল ইসলাম।
নিহত নারীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি জানান, বাসন্তী রাণী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। এছাড়াও গত কয়েক দিন ধরে বমি, ডায়রিয়া ও জ্বর নিয়ে শারিরিক যন্ত্রনায় ভুগছিলেন তিনি।
বাসন্তির ছেলে হেমন্ত রায় ঝালমুড়ি বিক্রি করে তাদের পরিবারের খরচ চালাতো। কিন্তু করোনার ভাইরাসের কারণে প্রায় দীর্ঘ ৩ মাস থেকে তা বন্ধ রাখায় তার আয় ইনকামও বন্ধ ছিলো। পরিবারটি অতি দরিদ্র ,তাই অর্থের অভাবে ছেলে হেমন্ত মায়ের উন্নত চিকিৎসা করাতে পারে নাই।
স্থানীয় ডাক্তার দ্বারা তার মায়ের চিকিৎসা চালিয়ে যাচ্ছিল হেমন্ত। কিন্তু তাতেও তেমন সুফল পাচ্ছিলনা, এ কারণেই হয়তো বাসন্তি রাণী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে এবং এবিষয়ে সদর থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com