ঢাকা    রোববার, ১০ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

কলাপাড়ায় ২৭ জেলে সহ ছয় ট্রলার আটক: ৩ লাখ টাকা জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে ছয় ট্রলার মালিককে ৩ লাখ টাকা এবং বরফ উৎপাদন করায় একটি বরফকলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার বেলা বারোটার দিকে অভিযান চালিয়ে দুই ট্রলারকে ২৫ জন জেলে সহ আটক করে মৎস্য বিভাগ। এর আগে শনিবার রাতে আরো চারটি ট্রলার ও ২৭ জেলেকে আটক করে মহিপুর থানা পুলিশ। পরে আজ দুপুরে মহিপুর থানা প্রাঙ্গনে উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা সামুদ্রিক বিধিমালা ১৯৮৩ এর বিধি ১৯ (এ) লঙ্ঘন করায় আটককৃত ট্রলারের মালিকদের ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। এছাড়া জেলেদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেন। ট্রলারগুলো আগামী ২৩ জুলাই পর্যন্ত মালিকের ঘাটে জব্দ রাখার নির্দেশনা প্রদান করেন। এসময় জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ ও আলিপুর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আনসার মোল্লা উপস্থিত ছিলেন। জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ জানান, ৬৫ দিন মৎস্য অবরোধ সফল করতে মৎস্য বিভাগ ও পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ভিশন বাংলা ২৪

সোমবার, ১১ মে ২০২৬

কলাপাড়ায় ২৭ জেলে সহ ছয় ট্রলার আটক: ৩ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২০

featured Image
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে ছয় ট্রলার মালিককে ৩ লাখ টাকা এবং বরফ উৎপাদন করায় একটি বরফকলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার বেলা বারোটার দিকে অভিযান চালিয়ে দুই ট্রলারকে ২৫ জন জেলে সহ আটক করে মৎস্য বিভাগ। এর আগে শনিবার রাতে আরো চারটি ট্রলার ও ২৭ জেলেকে আটক করে মহিপুর থানা পুলিশ। পরে আজ দুপুরে মহিপুর থানা প্রাঙ্গনে উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা সামুদ্রিক বিধিমালা ১৯৮৩ এর বিধি ১৯ (এ) লঙ্ঘন করায় আটককৃত ট্রলারের মালিকদের ৫০ হাজার টাকা করে জরিমানা করেন। এছাড়া জেলেদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেন। ট্রলারগুলো আগামী ২৩ জুলাই পর্যন্ত মালিকের ঘাটে জব্দ রাখার নির্দেশনা প্রদান করেন। এসময় জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ ও আলিপুর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি আনসার মোল্লা উপস্থিত ছিলেন। জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ জানান, ৬৫ দিন মৎস্য অবরোধ সফল করতে মৎস্য বিভাগ ও পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত