ঢাকা    রোববার, ৩১ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

২৪ ঘণ্টায় ৪২ মৃত্যু, শনাক্ত ৩১১৪

২৪ ঘণ্টায় ৪২ মৃত্যু, শনাক্ত ৩১১৪
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন। এনিয়ে মোট মারা গেলেন ১,৯৬৮ জন। এছাড়া একই সময়ে আরও ৩,১১৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১,৫৬,৩৯১ জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। অনলাইন বুলেটিনে বলা হয়, ৬৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৪,৬৫০ জনের নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে সুস্থ হয়েছেন ১,৬০৬ জন। এনিয়ে মোট সুস্থ হলেন ৬৮,০৪৮ জন। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৮,৩৬২টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ৪,০১৯ জন। মোট শনাক্ত হয়েছিলেন ১,৫৩,২৭৭ জন। আর গতকাল আরও ৩৮ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১,৯২৬ জন। এছাড়া গতকাল সুস্থ হয়েছিলেন ৪,৩৬৪ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৬৬,৪৪২ জন। আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়। দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

ভিশন বাংলা ২৪

রোববার, ৩১ মে ২০২৬

২৪ ঘণ্টায় ৪২ মৃত্যু, শনাক্ত ৩১১৪

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত