শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
বরিশালের কঁচা ও মেঘনা থেকে ২ নারীর মরদেহ উদ্ধার

বরিশালের কঁচা ও মেঘনা থেকে ২ নারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: বরিশালের উজিরপুর ও হিজলা উপজেলার কঁচা ও মেঘনা নদী থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩) বিকেল ৪টার দিকে উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের কঁচা নদী থেকে অর্ধগলিত ‌অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এদিকে হিজলা উপজেলার মেঘনার শাখা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ শাহিদা বেগম (৫০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শাহিদা বেগম উপজেলার ছয়গাও গ্রামের বাসিন্দা মোতালেব বেপারির স্ত্রী।

হিজলা নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন জানান, বুধবার দিবাগত রাতে হিজলা উপজেলার ছয়গাও গ্রাম থেকে একই পরিবারের ১১ জন সদস্য নিজস্ব ট্রলারযোগে বিষকাটালি গ্রামে যাচ্ছিলেন। রাত সাড়ে ৮টা থেকে ৯টার দিকে মেঘনার শাখা নদীতে প্রচণ্ড ঢেউ ও স্রোতের মুখে পড়ে ট্রলারটি। এ সময় ট্রলারটি ডুবে গেলে স্থানীয়দের সহায়তায় ৯ সদস্যকে জীবিত উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, নিখোঁজ থাকা শাহিদা বেগমের মরদেহ শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে ৪ বছরের শিশু সায়মুন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com