ঢাকা    বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

৫৮ কোটি টাকা বরাদ্দ পেল পাটকল শ্রমিকরা

৫৮ কোটি টাকা বরাদ্দ পেল পাটকল শ্রমিকরা
নিজস্ব প্রতিবেদক: বন্ধ ঘোষণা করা রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকলের শ্রমিকদের জুন মাসের বকেয়া মজুরি পরিশোধ করতে ৫৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। বরাদ্দকৃত অর্থ শ্রমিকদের নিজ নিজ অ্যাকাউন্টে চেকের মাধ্যমে দেওয়া হবে। রোববার (০৫ জুলাই) অর্থ মন্ত্রণালয় এ অর্থ বরাদ্দ করে। গত শুক্রবার বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, মজুরি কমিশন-২০১৫ অনুযায়ী পাটকল শ্রমিকদের জুন মাসের মজুরি আগামী সপ্তাহে তাদের ব্যাংক হিসাবে পরিশোধ করা হবে। প্রতিশ্রুতি অনুযায়ী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অওতাধীন বাংলাদেশ পাটকল কর্পোরেশনের (বিজেএমসি) নিয়ন্ত্রণাধীন আলিম জুট মিল বাদে অন্যান্য পাটকলের শ্রমিকদের জন্য ৫৮ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, অর্থ মন্ত্রণালয় পরিচালন ঋণ হিসেবে এ টাকা বরাদ্দ দিয়েছে। বরাদ্দকৃত অর্থ ২০১৯-২০ অর্থবছরের বিজেএমসি’র মিলগুলোর জন্য বর্ণিত খাত ব্যতীত অন্য কোন খাতে ব্যয় করা যাবে না। বিজেএমসি’কে শ্রমিকদের সুনির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে চেকের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। বরাদ্দকৃত অর্থ বিজেএমসি’র অনুকূলে পরিচালন ঋণ হিসেবে গণ্য হবে, যা আগামী ২০ বছরে (৫ বছরের গ্রেস পিরিয়ডসহ) ৫ শতাংশ সুদে ষান্মাসিক কিস্তিতে পরিশোধ করতে হবে। আর এ জন্য অর্থ বিভাগের সঙ্গে বিজেএমসিকে একটি ঋণ চুক্তি সম্পাদন করতে হবে। চিঠিতে বিশেষভাবে বলা হয়েছে, বরাদ্দ দেওয়া অর্থ কেবলমাত্র শ্রমিকদের বকেয়া মজুরি খাত ব্যতীত অন্য কোন খাতে ব্যয় করা যাবে না। বরাদ্দকৃত অর্থ ব্যয়ে সরকারের বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করতে হবে। বিধি বহির্ভূতভাবে কোন অর্থ পরিশোধ করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা দায়ী থাকবেন।

ভিশন বাংলা ২৪

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

৫৮ কোটি টাকা বরাদ্দ পেল পাটকল শ্রমিকরা

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২০

featured Image

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত