শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
গাজীপুরে গোসলে নেমে নিখোঁজ হওয়া ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

গাজীপুরে গোসলে নেমে নিখোঁজ হওয়া ৩ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল এলাকায় গভীর খালে গোসল করতে নেমে নিখোঁজ তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে খালে গোসল করতে নেমে নিখোঁজ হন তারা।

মৃত তিন শিক্ষার্থী হলো-কোনাবাড়ী পূর্বপাড়া এলাকার কামরুল ইসলামের ছেলে সাব্বির (১৮), একই এলাকার কিতাব আলীর ছেলে স্বাধীন (১৯) ও শহিদুল ইসলামের ছেলে রনি (১৮)। নিহতরা সম্পর্কে চাচাতো ভাই ও ভাগিনা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, দুপুর আড়াইটার দিকে বাইমাইল এলাকায় তুরাগ নদের একটি খালে ওই তিন শিক্ষার্থীসহ ১০ জন তরুণ গোসলে নামেন। গোসলের একপর্যায়ে পানির স্রোতে সুজন নামের এক তরুণ ডুবে যাচ্ছিল। এসময় সাব্বির ও রনি তাকে উদ্ধারের চেষ্টা করে তারাও ডুবে যেতে থাকে। পরে বিপ্লব, স্বাধীন, রানা ও আকাশ তাদের উদ্ধারের চেষ্টা করে। এসময় তাদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে চারজনকে উদ্ধার করে। তবে রনি, সাব্বির ও স্বাধীন ডুবে যায়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা প্রায় দেড়ঘণ্টার চেষ্টায় সাব্বির, স্বাধীন ও রনির মরদেহ উদ্ধার করে। স্থানীয় কাউন্সিলর আব্বাস উদ্দিন খোকন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে তারা ওই তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি সাইফুল ইসলাম জানান, প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ওই তিন শিক্ষার্থীকে মৃত অবস্থায় ২৫ ফুট গভীর থেকে উদ্ধার করা হয়েছে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com