শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
পাটকল বিরাষ্ট্রীকারণের সিদ্ধান্ত বাতিল দাবিতে মিছিল-মানববন্ধন

পাটকল বিরাষ্ট্রীকারণের সিদ্ধান্ত বাতিল দাবিতে মিছিল-মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: পাটকল বিরাষ্ট্রীকরণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার যশোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এই মিছিল ও মানববন্ধন করে। দুপুর ১২টার দিকে শহরের ভোলাট্যাংক রোডস্থ দলীয় কার্যালয় থেকে ওয়ার্কার্স পার্টির মিছিল বের হয়। মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, জেলা সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটুসহ নেতৃবৃন্দ। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

অপরদিকে প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক কৃষ্ণা সরকার, কামরুল হক, তাইজেল হোসেন প্রমুখ। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের জীবন অচল করে অর্থনীতি সচল করা সম্ভব না। সরকার পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়ে ঠিক করেনি। এতে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাবে। নেতৃবৃন্দ ৬ হাজার কোটি টাকা খরচ করে পাটকল বন্ধ না করে ১২ শ কোটি টাকা দিয়ে আধুনিকায়নের দাবি জানান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com