ঢাকা    মঙ্গলবার, ২৬ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

পাটকল বিরাষ্ট্রীকারণের সিদ্ধান্ত বাতিল দাবিতে মিছিল-মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: পাটকল বিরাষ্ট্রীকরণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার যশোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এই মিছিল ও মানববন্ধন করে। দুপুর ১২টার দিকে শহরের ভোলাট্যাংক রোডস্থ দলীয় কার্যালয় থেকে ওয়ার্কার্স পার্টির মিছিল বের হয়। মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, জেলা সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটুসহ নেতৃবৃন্দ। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। অপরদিকে প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক কৃষ্ণা সরকার, কামরুল হক, তাইজেল হোসেন প্রমুখ। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের জীবন অচল করে অর্থনীতি সচল করা সম্ভব না। সরকার পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়ে ঠিক করেনি। এতে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাবে। নেতৃবৃন্দ ৬ হাজার কোটি টাকা খরচ করে পাটকল বন্ধ না করে ১২ শ কোটি টাকা দিয়ে আধুনিকায়নের দাবি জানান।

ভিশন বাংলা ২৪

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

পাটকল বিরাষ্ট্রীকারণের সিদ্ধান্ত বাতিল দাবিতে মিছিল-মানববন্ধন

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২০

featured Image
নিজস্ব প্রতিবেদক: পাটকল বিরাষ্ট্রীকরণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আজ বৃহস্পতিবার যশোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এই মিছিল ও মানববন্ধন করে। দুপুর ১২টার দিকে শহরের ভোলাট্যাংক রোডস্থ দলীয় কার্যালয় থেকে ওয়ার্কার্স পার্টির মিছিল বের হয়। মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, জেলা সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটুসহ নেতৃবৃন্দ। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। অপরদিকে প্রেস ক্লাবের সামনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক কৃষ্ণা সরকার, কামরুল হক, তাইজেল হোসেন প্রমুখ। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের জীবন অচল করে অর্থনীতি সচল করা সম্ভব না। সরকার পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়ে ঠিক করেনি। এতে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাবে। নেতৃবৃন্দ ৬ হাজার কোটি টাকা খরচ করে পাটকল বন্ধ না করে ১২ শ কোটি টাকা দিয়ে আধুনিকায়নের দাবি জানান।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত