শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
মাধবপুর বাজারের লকডাউন ২১দিন পর উঠানো হল

মাধবপুর বাজারের লকডাউন ২১দিন পর উঠানো হল

মোঃ নজরুল ইসলাম খান, মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ
উঠে গেল মাধবপুর বাজারের লকডাউন মাধবপুর পৌরসভার বাজার সহ ৬ ওয়ার্ডে চলা ২১ দিনের লকডাউনের মেয়াদ গতকাল (বুধবার) রাতেই শেষ হয়েছে। ফলে খুলে দেয়া হয়েছে মাধবপুর সদরে বাজার।
তবে নতুন করে করোনা সংক্রমণ রোধে আরো ১০ থেকে ১৫ দিন এ এলাকায় কড়াকড়ি থাকবে। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি আয়েশা আক্তার বলেন, মাধবপুর বাজারে লকডাউন রাত ১২টার পরেই উঠে গেছে। তবে আমরা সাবধানতার জন্য আরো ১০ থেকে ১৫ দিন কড়াকড়িভাবে এলাকা পর্যবেক্ষণ করব।

এলাকার বাসিন্দা ছাড়া অন্য কাউকে অপ্রয়োজনে প্রবেশ করতে দেয়া হবে না।তিনি আরো জানান, পৌর শহর বাজারে সাধারণ মানুষের প্রবেশ ও বের হওয়ার ক্ষেত্রে পর্যবেক্ষণ করা হবে। মাক্স ছাড়া বাসা থেকে বের হতে পারবে না,প্রয়োজন ছাড়া রাস্তায় ঘোরাফেরাও নিয়ন্ত্রণ করা হবে। আর কোনো বাড়িতে করোনা রোগী থাকলে সেই বাড়িটি আরো কিছুদিন লকডাউন থাকবে।

উল্লেখ্য, গত ১৮ জুন মধ্যরাতে মাধবপুরবাজারে পরীক্ষামূলকভাবে লকডাউন করা হয়। পরে ২ জুলাই থেকে আরো সাতদিন লকডাউনের মেয়াদ বাড়ানো হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com