শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়-যানবাহন পারাপারে নতুন রেকর্ড গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ
মাধবপুরে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে নিহত ২

মাধবপুরে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে নিহত ২

মোঃ নজরুল ইসলাম খান, মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে বান্ধবীসহ এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের করড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নারায়গঞ্জ সদর উপজেলার লালমিয়াচর গ্রামের সৈয়দ আলীর ছেলে ইমন মিয়া(২৬) এবং তার বান্ধবী জান্নাত আক্তার (২৪)। ইমন ঢাকার উত্তরায় একটি শপিংমলে ক্যামেরার ব্যবসা করতেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মনিরুজ্জান ঘটনার সত্যতা নিশ্চত করেছেন। রবেয়া রুশেনা নামে তাদের এক সফরসঙ্গী জানান,  ৯জুলাই তারা কয়েকজন বন্ধু-বান্ধবী মিলে ঢাকা থেকে মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গলে ঘুরতে আসে। আজ ঢাকায় ফেরার পথে উল্লেখিত এলাকায় পৌঁছলে ইমন মোটরসাইকেল দ্রুত গতিতে চালানোর সময় রাস্তায় একটি উঁচু জায়গা উঠে যায়। এ সময় মোটর সাইকেল আরোহী জান্নাত ও ইমন ছিটকে রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জান্নাতের মৃত্যু হয়। ইমনকে আশঙ্কাজনক অবস্থায় মাধবপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com