ঢাকা    রোববার, ৩১ মে ২০২৬
ভিশন বাংলা ২৪

মাধবপুরে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে নিহত ২

মোঃ নজরুল ইসলাম খান, মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে বান্ধবীসহ এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের করড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নারায়গঞ্জ সদর উপজেলার লালমিয়াচর গ্রামের সৈয়দ আলীর ছেলে ইমন মিয়া(২৬) এবং তার বান্ধবী জান্নাত আক্তার (২৪)। ইমন ঢাকার উত্তরায় একটি শপিংমলে ক্যামেরার ব্যবসা করতেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মনিরুজ্জান ঘটনার সত্যতা নিশ্চত করেছেন। রবেয়া রুশেনা নামে তাদের এক সফরসঙ্গী জানান,  ৯জুলাই তারা কয়েকজন বন্ধু-বান্ধবী মিলে ঢাকা থেকে মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গলে ঘুরতে আসে। আজ ঢাকায় ফেরার পথে উল্লেখিত এলাকায় পৌঁছলে ইমন মোটরসাইকেল দ্রুত গতিতে চালানোর সময় রাস্তায় একটি উঁচু জায়গা উঠে যায়। এ সময় মোটর সাইকেল আরোহী জান্নাত ও ইমন ছিটকে রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জান্নাতের মৃত্যু হয়। ইমনকে আশঙ্কাজনক অবস্থায় মাধবপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেছে।

ভিশন বাংলা ২৪

রোববার, ৩১ মে ২০২৬

মাধবপুরে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে নিহত ২

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২০

featured Image

মোঃ নজরুল ইসলাম খান, মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে বান্ধবীসহ এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের করড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নারায়গঞ্জ সদর উপজেলার লালমিয়াচর গ্রামের সৈয়দ আলীর ছেলে ইমন মিয়া(২৬) এবং তার বান্ধবী জান্নাত আক্তার (২৪)। ইমন ঢাকার উত্তরায় একটি শপিংমলে ক্যামেরার ব্যবসা করতেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক মনিরুজ্জান ঘটনার সত্যতা নিশ্চত করেছেন। রবেয়া রুশেনা নামে তাদের এক সফরসঙ্গী জানান,  ৯জুলাই তারা কয়েকজন বন্ধু-বান্ধবী মিলে ঢাকা থেকে মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গলে ঘুরতে আসে। আজ ঢাকায় ফেরার পথে উল্লেখিত এলাকায় পৌঁছলে ইমন মোটরসাইকেল দ্রুত গতিতে চালানোর সময় রাস্তায় একটি উঁচু জায়গা উঠে যায়। এ সময় মোটর সাইকেল আরোহী জান্নাত ও ইমন ছিটকে রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই জান্নাতের মৃত্যু হয়। ইমনকে আশঙ্কাজনক অবস্থায় মাধবপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করেছে।

ভিশন বাংলা ২৪

Advisory Editor: Syed Shajahan Saju, Adviser: Advocate Shajan Majumder, Chief Editor: Tuhin Bhuiyan, Executive Editor: S.M. Kamal, Managing Editor: Bayzid Bostami, Asst. Editor: Sahara Moon, Asst. Editor: Azgar Ali
কপিরাইট © ২০২৬ ভিশন বাংলা ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত